1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দিনাজপুরে ৪টি ক্লিনিকে অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
দিনাজপুর শহরে ৪ টি ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে যৌথভাবে ওই ভ্রাম্যমাণ অ়ভিযান চালান জেলার স্বাস্হ্য বিভাগ এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মমতাজ বেগম জানান, অভিযানে লাইসেন্স নবায়ন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্টের অভাব, আয়া দিয়ে ইসিজি কার্যক্রম চালানো, পরীক্ষাগারে দুষিত রক্ত সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরীসহ বিভিন্ন অনিয়ম চোখে পড়েছে।

অভিযানে শহরের বালুবাড়ি এলাকার মেঘনা ক্লিনিক এন্ড নার্সিং হোম, স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টার, নিউ পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ও মাতৃসেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ওইসব অনিয়ম অব্যবস্হপনা দেখতে পেয়েছেন তারা।
এসময় ওই ৪ টি প্রতিষ্ঠানের মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ রুনী। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ। অভিযান অংশ নেওয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ বলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে ৪টি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিচালনায় সময় দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park