1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দিনাজপুরে বিএমডিএ এর ২ দিনব্যাপি কৃষি যান্ত্রিকীকরণ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭২ বার পঠিত

==============================
চন্দন মিত্র , দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ দিনাজপুরে বরেন্দ্র্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে ২৬ জুন-২০২৪ বুধবার বিএমডিএ এর কনফারেন্স রুমে “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প’’ (জিডিজেআইপি) এর আওতায় কৃষি যান্ত্রিকীকরণ দুইদিন ব্যাপি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন বরেন্দ্র বহূমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএমডিএ,জিডিজেআইপি এর প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজা মোঃ নূরে আলম। বিএমডিএ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌ. মোঃ এজাদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমডিএ বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌমলী আবু সাদাত মুহাম্মদ সায়েম।
উক্ত প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএমডিএ দিনাজপুর জোনের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। উক্ত প্রশিক্ষন কোর্সে আগতদের নিবন্ধনের দায়িত্ব পালন করেন সহকারী প্রশাসনিক কর্মকর্ম মোঃ মতিউল আলম ও অফিস সহকারী নাফি ফারহা ওয়াহিদ।
দুইদিন ব্যাপি উক্ত প্রশিক্ষণ কোর্সে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএমডিএ এর আওতায় গভীর নলূপের কৃষকগন অংশগ্রহন করছেন।
এছাড়াও দুইদিন ব্যাপি প্রশিক্ষনে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষন প্রদান করবেন দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আবু সামস মোঃ বদরুদ্দোজা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো সাজ্জ্াত হোসেন সরকার, নশিপুর বিডব্লিউএমআরআই এর উ্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌ. মোঃ জাকির হোসেন, বিএমডিএ ঠাকুরগাঁও জিডিজেআইপি এর প্রকল্প পরিচালক প্রকৌ. রেজা মোঃ নূরে আলম ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানাজার প্রকৌ. ফেরদৌস আলম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park