1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দিনাজপুরে প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণের প্রতিবাদে অভিযুক্ত দুজনকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

চন্দন মিত্র
দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলায় প্রতিবন্ধী এক যুবতীকে লিচু ক্ষেতে নিয়ে গিয়ে গনধর্ষণ করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গত ১৩ অক্টোবর রবিবার দুপুর আনুমানিক ১২টায় দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি লিচু বাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী ঐ যুবতীকে কতিপয় দুষ্কৃতীকারি পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।
পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । এদিন রাতেই বিক্ষুব্ধ জনতা রফিকুল নামের আসামী কে ধরে পুলিশে দের।অপর এক আসামী আব্দুস সালামকে সোমবার (১৪অক্টোবর)বিকালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসা ঘেড়াও করলে ইউনিয়ন চৌকিদার এর মাধ্যমে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
গণধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটি একই ইউনিয়নের সোনাহার পাড়া এলাকার মোঃ মতিউর রহমানের মেয়ে।
ধৃত আসামীরা হলো একই ইউনিয়নের সোনাপাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং দক্ষিন নারায়নপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম(৫৫)।অপর আসামীদের চিনতে না পাড়ায় এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে এলাকাবাসী জানায় ।প্রত্যক্ষদর্শী গরু,ছাগল ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে সাদেকুল এবং মনছুর
আলীর ছেলে সামিউর রহমান বলেন আমরা এই এলাকা দিয়ে যাবার সময় দেখি আব্দুস সালাম ও রফিকুল দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং এর কিছুক্ষণ পরেই প্রতিবন্ধী মেয়েটির কান্না শুনতে পেয়ে লিচু বাগানে দেখি মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে এবং চারিদিক রক্তে ভেসে যাচ্ছে।তখন আমরা আসে পাসের লোকজনকে ডেকে নিয়ে এসে তার পরিবারকে খবর দিয়ে ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেই। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন এবং কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park