1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

তিন দিনের উদ্ধার অভিযান শেষে নিকলী হাওর থেকে গাজীপুরের নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৮)-এর মরদেহ তিন দিনের উদ্ধার অভিযান শেষে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঠালিয়া গরুর ফার্মসংলগ্ন এলাকায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে, গত ১০ জুলাই নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে এসে হাওর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবং পরদিন শনিবার সকাল থেকে পুনরায় অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নিকলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। তবে হাওরের প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় নৌকার মাঝি, মৎস্যজীবী ও বাসিন্দাদের মরদেহের সন্ধান পেলে দ্রুত প্রশাসন বা ফায়ার সার্ভিসকে জানাতে অনুরোধ জানিয়ে দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার সাইফুল ইসলাম জানান, রবিবার ফজরের নামাজের পর স্থানীয় জেলেদের সতর্ক করা হয়, যাতে তারা কোনো মরদেহ দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন। সকাল ৬টার দিকে কাঠালিয়া এলাকার কাছে একটি মরদেহ ভাসছে—এমন সংবাদ পেয়ে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিকলী থানার কাছে হস্তান্তর করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, উদ্ধার করা মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, পর্যটক শফিকুল ইসলাম তুলু বন্ধুদের সঙ্গে নিকলী হাওর ভ্রমণে এসে গোসল করতে নেমে পানির স্রোতে নিখোঁজ হন। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে টানা তিন দিন উদ্ধার অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park