1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

তালতলীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

সোহেল রিয়ান তালতলী বরগুনা প্রতিনিধি:

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব রণজিৎ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু সহ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১৭টি উদ্ভাবনী উপস্থাপন করা হয়।

বিকাল ৩টা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা

মোঃ সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিনিধি :

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park