1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

তালতলীতে নিখোঁজ গৃহবধুর মরা দেহ ২দিন পরে উদ্ধার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সোহেল রিয়ান,তালতলী বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সুখী আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ বরগুনা সদর হাসাপাতালের মার্গে পাঠানো হয়।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুখী আক্তার একই এলাকার হাসান সর্দারের স্ত্রী ও উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ সুখী আক্তার। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের বাবা বাবুল ফকির বলেন, ‘আমার আদরের মেয়েটাকে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, সুখী আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park