1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঢাকা থেকে অভিনব ডাকাত ধরে আনলো যশোরের ডিবি পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি,,
সালাউদ্দিন,,

যশোরের ডিবি পুলিশ ছদ্মবেশে ঢাকা থেকে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে। যশোরের অভয়নগর এবং নড়াইলের ব্যবসায়ী নেতার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এই তথ্য পায় পুলিশ। আটক মোহাম্মদ আমির চট্টগ্রাম বন্দর থানার ১ নম্বর কাস্টমস আদর্শপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ থানার দিঘলীপাড়া ম্যানসনের পঞ্চমতলার ভাড়াটিয়া। তার কাছ থেকে পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পকেট রাউডার ও মোবাইল ফোনসেট জব্দ করেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গত বছরের ১৯ অক্টোবর অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের জহিরুল হক লিখনের বাড়িতে এবং নড়াইল সদর উপজেলার নাসিমদিয়া গ্রামের চেম্বার অব কমার্সের সভাপতি হাসান্জ্জুামানের বাড়িতে চলতি বছরের ২০ ফেব্রæয়ারি ডাকাতি হয়। এই ঘটনা দুইটি তদন্ত করে পুলিশ বিশেষ করে অভয়নগর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিলন কুমার মন্ডল আসামি আমিরের খোঁজ পান। ডিবি পুলিশের সহযোগিতায় গত রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আমিরকে আটক করে। তার কাছ থেকে একটি অধুনিক পকেট রাউডার, লুণ্ঠিত সোনার গহনা বিক্রির নগদ ৫৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আমির জানিয়েছেন, তারা পুলিশের চোখ ফাঁকি দিতে পকেট রাউডার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তার গ্রæপের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর দেশের বিভিন্ন স্থানে ধনী ব্যক্তিদের বাড়ি বা প্রতিষ্ঠান টার্গেট করে ডাকাতি করে থাকে। এই ডাকাত দলের মুলহোতার বা লিডারের নাম আসলাম। সে বাগেরহাটের কচুয়া থানা পুলিশের হাতে কিছুদিন আগে আটক হয়। এই গ্রুপের আরো ৪জন সদস্য বাগেরহাটে আটক রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park