1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

এবাদত হোসেন চঞ্চল, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ’ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার (১লা জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে কাব ও স্কাউটস সদস্যরা গার্ড অন অর্নারের মাধ্যমে বিদায়ী ইউএনওকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।
উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, দিনাজপুর অঞ্চল স্কাউটসের উপ-কমিশনার কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, স্কাউট আন্দোলনের অন্যতম সারথী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, বিভিন্ন গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ স্কাউট ও কাব সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ দীর্ঘদিন ডোমারে তার কর্মস্থলের স্মৃতিচারণ করে বলেন, ‘দেশ ও জাতির আগামীর কাণ্ডারী নতুন প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে হবে। শিশু-কিশোরদের মেধা বিকাশে ও সৃজনশীল মনন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে স্কাউট। ডোমার উপজেলা স্কাউটস আরও বহুদূর এগিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি তিনি যেন  নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া কামনা করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
#
এবাদত হোসেন চঞ্চল
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ মোবাইল, ০১৭২৯৯৮৮৪৫৮

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park