1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ডোমারে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পঠিত

এবাদত হোসেন চঞ্চল, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ০৪ জুলাই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ (উপ-সচিব) উপ-পরিচালক (পরীক্ষন) ও উপ-প্রকল্প পরিচালক (অ:দা) পাট অধিদপ্তর ঢাকা।

পাট চাষী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তর ডোমার নীলফামারীর আয়োজনে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, রেজাউল করিম উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডোমার নীলফামারী প্রমুখ।

উল্লেখ্য যে, পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৭৫ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরি চটের ব্যাগ বলে প্রদান করা হয়। 

#

এবাদত হোসেন চঞ্চল

ডোমার নীলফামারী প্রতিনিধিঃ মোবাইল, ০১৭২৯৯৮৮৪৫৮

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park