1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ডিবি পুলিশের বিশেষ অভিযানে আঠারো শত পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার , প্রাইভেট কার জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার আশুলিয়া ও সাভার থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার ( ১৪ জুলাই ) বিকেল ৫:৩০ ঘটিকায় ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে একটি টিম আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ (ওজন ৩০ গ্রাম, মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা) অঞ্জনা বেগম (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার উত্তর গাজিরচট (বুড়ির বাজার) এলাকার মৃত শহিদুলের স্ত্রী। পুলিশ জানায়, গ্রেফতারকৃত অঞ্জনা বেগমের বিরুদ্ধে ৩টি মাদক ও ৩টি অন্যান্য মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। একই দিনে (১৪ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে অপর একটি টিম সাভার মডেল থানা এলাকায় সকাল ০৮:০৫ থেকে রাত ২০:৩০ ঘটিকা পর্যন্ত দীর্ঘ অভিযান চালায়। এ সময় ১৫০০ পিস ইয়াবাসহ (ওজন ১৫০ গ্রাম, মূল্য আনুমানিক ৪,৫০,০০০ টাকা) ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন মিরপুর পল্লবী এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৩৭), কক্সবাজারের কুতুবদিয়ার (বর্তমানে দক্ষিণখান বাসিন্দা) মোঃ সাহাব উদ্দিন (৫২), নবাবগঞ্জের (বর্তমানে রূপনগর বাসিন্দা) রফিক (৫৫) এবং কক্সবাজার সদরের (বর্তমানে দক্ষিণখান বাসিন্দা) মোঃ ইসমাইল (৪২)।
​পুলিশ রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে ১টি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। ​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park