1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ডাচ্-বাংলা ব্যাংকের ঝিনাইগাতী উপ-শাখা উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ডাচ্-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ১৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাসষ্ট্যান্ডের প্রামাণিক মার্কেটের দ্বিতীয় তলায় এ উপ-শাখার উদ্বোধন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে এবং শেরপুর শাখার ক্যাশ ইনচার্জ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ডাচ্-বাংলা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মেহদী হাসান, জনতা ব্যাংক ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক হিমাদ্রি দত্ত,
গ্রামীণ ব্যাংক ঝিনাইগাতী
শাখার ব্যবস্থাপক নরেশ চন্দ্র সরকার, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক,
উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঝিনাইগাতী ঔষধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শাহ জালাল, জেসিও, ফাস্ট-ট্র্যাক ঝিনাইগাতীর রিপন চন্দ্র সরকার, উপ-শাখার ব্যবস্থাপক মাহমুদুর হাসান প্রমুখ।

আলোচনা সভা, দোয়া এবং আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে
উক্ত উপ-শাখার উদ্বোধন ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকার, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ সহ অত্র ব্যাংকের জেলা ও উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park