1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দানাজপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে অনুপ্রবেশের সময় দুটি মোবাইল ফোন, তিনটি মোটরসাইকেলসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় দিনাজপুর সেক্টরের অধীনস্থ দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি) তাদের আটক করে।

আটক চারজন হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রুইগাও গ্রামের নরেন্দ্রর ছেলে শ্রী হরিদাস চন্দ্র, দরিয়ালপুর গ্রামের দিলিপ রায়ের ছেলে শ্রী পদন চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দস্তাপুর গ্রামের শ্রী পুর্পুল্ল রায়ের ছেলে শ্রী জীবন রায় ও বেলচুয়া গ্রামের হরমন রায়ের ছেলে শ্রী শুভ রায়।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপি এলাকায় একটি গুজব ছড়ানো হয়েছে যে, ভারতের অভ্যন্তরে প্রবেশের জন্য বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট উন্মুক্ত করে দিয়েছে।

তিনি বলেন, গুজবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১০০ জন ২০/৩০টি মোটরসাইকেলসহ ঘটনাস্থলে জমায়েত হয়। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ সময় আমাদের টহলদল ইন্ধনদাতাসহ চারজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করি।

আহসানুল ইসলাম আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক চারজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এবিষয়ে সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, শুনেছি ৪ জনকে আটক করেছে বিজিবি। আমার ইউনিয়নের নাকি দুইটি ছেলেও আটক হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park