1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার (২৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট দিঘীডাঙ্গী মোড় এলাকায় স্থানীয় একটি মাদ্রাসা চত্বরে এ অনুদান প্রদান করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকীমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী।

এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক জাকির হোসেন সহ অন্যন্যা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দেয়া হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park