1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা চলছে -সারজিস আলম

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সারজিস আলম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের সামনের সারিতে ঠাকুরগাঁও জেলা থাকবে উল্লেখ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জেলার মানুষ। মিছিল-মিটিংসহ রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি।

শনিবার,১৪ সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দমনের প্রতিবাদে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

সারজিস আলম বলেন, সারাজীবন ধরে শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাইবোনদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনো কিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে দুই আসনে মেম্বার থেকে সংসদ সদস্য একই পরিবারের উল্লেখ্য করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছে। সব জায়গায় তার পরিবারের সদস্য। এসব করেই জায়গা-জমি দখল করে নিয়েছে।

কেন্দ্রীয় সমন্বয়ক আরও বলেন, দেশে যা কিছু হবে ছাত্র-জনতার রায়ের মাধ্যমে হবে। এখানে মামলা মামলা খেলা চলছে। টাকার বিনিময়ে নাম দেওয়া হয় ও নাম কাটা হয়। সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এসব আর করতে দেওয়া হবে না।
তিনি বলেন, সীমান্তে ফেলানীর মতো আর কাউকে দেখতে চাই না। রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের পরিবার সংস্কার করতে হবে। আলাদা আলাদা পেশায় যোগদানের পাশাপাশি ভালো ও সৎ রাজনীতিবিদও হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির সমন্বয়ক সজিব ভূইয়া, জহির রায়হান, আবু সাঈদ স্বপনসহ স্থানীয় ছাত্র-জনতা নেতারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park