
ইন্তাজুল ইসলাম এনতাজ
ঠাকুরগাঁও প্রতিনিধি :
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বড়বালিয়া পাইকারমনি গ্রামে শ্রমিকের কাজ শেষ করে ফেরার পথে নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক জুয়েল ইসলাম পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের মৃত. তেছার উদ্দিন এর ছেলে। তিনি পেশায় দিনমুজুর এর কাজ করতেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বড়বালিয়া পাইকারমনি গ্রামের বাসিন্দা সহিদ নামে এক কৃষকের ধান রোপণ এর কাজ শেষ করে ফেরার পথে ভূল্লী নদী ক্যানেল চারজন শ্রমিক একসঙ্গে নদী পার হওয়ার সময় হঠাৎ পানির স্রোতে বিপাকে পড়েন জুয়েল ইসলাম। তাদের মধ্যে তিনজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও একজন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করলে তিনি ঘটনা স্থলেই মারা যান।স্থানীয়দের দাবি, নদীতে প্রায় ৮ থেকে ৯ ফুট গভীর পানি ছিল এবং নদী পার হওয়া ব্যক্তিদের কারোরই সাঁতার জানা ছিল না। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।