1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়ার সঙ্গে প্রতিবেশী রশিদ আইজুল ও মোখলেসদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যান তোতা ও তাঁর ভাতিজা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার বাবা ও চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমনখেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের ওপরে হামলা করে, এতে আমার বাবা নিহত হয়।’ হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, জমিসংক্রান্ত বিরোধে জেরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park