1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

টেকনাফ শিলবুনিয়াপাড়া হতে ১৭.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৪০ বার পঠিত

কে এম হোসাইন শরীফ
টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড অন্তর্গত শিলবুনিয়া পাড়া এলাকার জনৈক আছিয়ার ০৩ রুম বিশিষ্ট পাকা ভাড়া বাড়ির ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৪ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকায় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বর্ণিত এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পলায়নের চেষ্টাকালে মোঃ ফয়সাল নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর ভাড়া ঘর তল্লাশী করে প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় সর্বমোট ১৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ ফয়সাল (৩০), পিতা-মৃত ফয়েজ আহমদ, মাতা-মদিনা খাতুন, বর্তমান সাং-শিলবুনিয়া পাড়া (জনৈক আছিয়ার ভাড়াটিয়া বাড়ি), ০৮নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, স্থায়ী সাং-কালুর দোকান, ০৭নং পাহাড়তলী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অভিনব পন্থায় সংগ্রহ করে অধিক মুনাফার উদ্দেশ্যে কক্সবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানা যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park