1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

টেকনাফ মেরিন ড্রাইভে ৭কেজি গাঁজাসহ মহিলা মাদক কারবারী সেতারা গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

কে এম হোসাইন শরীফ
টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মহিলা মাদক কারবারী যাত্রী বেশে সিএনজি যোগে অবৈধ মাদকদ্রব্যসহ কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ১৩.০০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শীলখালী এলাকাস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশী অভিযান পরিচালনাকালে টেকনাফগামী একটি সিএনজিতে যাত্রীবেশে থাকা একজন মহিলা যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার হেফাজতে থাকা ০১টি নীল রংয়ের শপিং ব্যাগ তল্লাশী করে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- সেতারা বেগম (২২), স্বামী-সৈয়দ আলম, পিতা-হাবিবুর রহমান, সাং-ছোট হাবির পাড়া, ০৪নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করতো বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park