1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাভারের জনজীবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

আকতার হোসেন
স্টাফ রিপোর্টার

একটানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাভারের মানুষের জনজীবন । সাভার পৌরসভার অধিকাংশ সড়কই এখন পানির নিচে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে ব্যাংক কলোনী এলাকায় । বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পানি কোথাও কোথাও তা কোমড় ছাড়িয়ে গেছে । যার ফলে ছেলে – মেয়েরা স্কুল – কলেজে যেতে পারছে না । এই এলাকাতেই রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিভিন্ন এলাকায় দোকানপাটে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই জলাবদ্ধতা সমস্যা থাকলেও এখনো স্থায়ী কোন সমাধান হয়নি। তাদের দাবি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানিতে ডুবে যায় পুরো এলাকা।
এদিকে, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সাভারের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী সহ সকলের একটাই দাবী দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সাভারের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park