1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

টাঙ্গাইলে এসএসসি ও সমমানে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-

টাঙ্গাইলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর টাঙ্গাইল জেলার ৭৫২টি স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৩ জন।

তবে জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের তালিকায় রয়েছে—ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিএম দাখিল মাদ্রাসা, ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া দাখিল মাদ্রাসা এবং মির্জাপুর উপজেলার তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ফলাফল কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, যেসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park