1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরকীয়ায় লিপ্ত থাকায় মানসিক বেকারগ্রস্থ হয়ে স্বামী আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রুনা খাতুনকে (২৯) থানায় আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসময় স্বামী মোস্তফা কামালের জামার পকেট থেকে একটি “চিরকুট” উদ্ধার করা হয়। তাতে তার স্ত্রী পরকীয়ায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে স্বামী মোস্তফা কামাল (৪২) শশুড়ির বাড়ি উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় গাছের সাথে স্ত্রীর ওরনার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে।
জানা যায়, মোস্তফা কামাল ও স্ত্রী রুনা খাতুনের ঘরে একটি ছেলে এক মেয়ে রয়েছে। তার স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় এই নিয়ে মাঝেমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। এতে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে কামাল স্ত্রীর ওরনা নিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
নিহত মোস্তফা কামালের বড় ভাই সাজেদুল করিম বলেন, পরকীয়া নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়ার কারণে বনিবনা চলছি। যে কারণে কামাল হতাশগ্রস্থ হয়ে তার স্ত্রীর ওরনা দিয়ে গলায় ফাঁস দিতে পারে বলে ধারনা করছি।
ফলদার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা ছিল। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park