1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঝিনাইগাতীর মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন-সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। শুক্রবার (৫জুলাই) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মী সহ তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর রাসেল, পানি উন্নয়ন বোর্ডের শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি(তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

জানা গেছে, অবৈধ ভাবে নদীর জায়গায় দখল করে বাড়িঘর নির্মাণ ও নদীর নাব্যতা না থাকায় প্রতি বছর বর্ষার মৌসুমে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে রামেরকুড়া, খৈলকুড়া, দিঘীরপাড় সহ বেশ কয়েকটি জায়গায় নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে সদর বাজার, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস, শত শত বাড়িঘর ও ফসলী জমি সহ বিভিন্ন আবাদের বিপুল ক্ষতি সাধিত হয়। শুধু তাই নয়- বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে বিপাকে পড়ে মানুষ। পানিবন্দি হয়ে পড়ে নিন্মঞ্চলের বাড়ীঘর। পরবর্তীতে দায়সারা ভাবে নদীর পাড় ঠিক করা হলেও তা টেকসই হয়না। যে কারণে মহানশি নদীতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কোন বিকল্প নেই।
পরিদর্শন শেষে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্য জানান, “মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি মহান জাতীয় সংসদে প্রস্তাব করেছি। উপজেলার সন্ধ্যাকুড়া থেকে তিনানী পর্যন্ত এই নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য যা যা করার দরকার তিনি তা করবেন বলে জানান এই জনপ্রতিনিধি।

শুধু আশ্বাস নয়, মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবে সরকার, এমনটাই দাবী স্থানীয়দের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park