1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঝিনাইগাতীতে ১৮১ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুর ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে -২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন বাস্তবায়ন ও উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে,১৮১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মিঃ নবেশ খকশী, সাধারণ সম্পাদক অসীম ম্রং,জয়েন্ট সেক্রেটারী সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ,কার্যকরী সদস্য প্রমুলন সাংমা,লিও কুবি,লিও চিশিম,নন্দলাল বর্মনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে -২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দকৃত, শিক্ষা বৃত্তি প্রাথমিক ৮০ জনকে ২,০০,০০/- শিক্ষা বৃত্তি মাধ্যমিক ৫৫ জনকে ৩,৩০,০০০/- শিক্ষা বৃত্তি উচ্চ মাধ্যমিক ২৬ জন ২,৪৭,০০০/- বাইসাইকেল ২০ জন ১,৮০,০০০/-
সহ সর্বমোট ১৮১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৯.৫৭,০০০/- নয় লক্ষ সাতান্ন হাজার টাকা শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park