1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ​আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা।

​বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ জিয়া উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং রূপালি মাছের সুষম ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন পর্বে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনি তাঁর বক্তব্যে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য সম্পদ সম্প্রসারণ এবং নিরাপদ মৎস্য উৎপাদনকে উৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সবশেষে চমৎকার এই আয়োজনের জন্য প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park