1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোটার।

জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়, বরং রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি শুধু দেশের বহুদলীয় গণতন্ত্রই পুনরুদ্ধার করেননি, বরং সবুজ বিপ্লবের মাধ্যমে এ দেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন। বর্তমান সরকার সেই পরিবেশবান্ধব চেতনাকে ধারণ করে পরিবেশ সুরক্ষায় কাজ করছে।

তিনি সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে শহিদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণার্থে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ লুৎফর রহমান। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলের গাছের চারা রোপণ করেন।।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park