1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ছেলের লাশ আনতে গিয়ে লাশ হলেন মা;চালকসহ নিহত -২।

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

মেহেদী হাসান স্টাপরির্পোটার:
বরগুনার আমতলীতে ছেলের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাসহ দু’জন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী ডাক্তার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাউলা গ্রামের আনসার সিকদারের ছেলে রুবেল সিকদার (৩৫) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গেন্ডাবাড়িয়া গ্রামের আলী হাওলাদারের স্ত্রী পুস্প বেগম (৬৫)।

জানা যায়, কলাপাড়া উপজেলার গেন্ডাবাড়িয়া গ্রামের আলী হাওলাদারের ছেলে আলম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শনিবার রাতে মারা যান। আলমের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে কলাপাড়া নিয়ে যাচ্ছিলেন তার মা পুস্প বেগম (৬৫)। অ্যাম্বুলেন্স পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ডাক্তার বাড়ি নামক স্থান দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রুবেল সিকদার ও অ্যাম্বুলেন্সে থাকা পুস্প বেগম মারা যান।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও লাশ থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park