1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

চান্দিনায় মেট্রিক পদ্ধতিতে স্বর্ণ না মাপায় চার জুয়েলার্সকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

ওসমান গনি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লার চান্দিনায় স্বর্ণের দোকানগুলোতে মেট্রিক পদ্ধতি ব্যবহার না করে এনালগ পদ্ধতিতে স্বর্ণ মাপার কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযান পরিচালনা করে চার জুয়েলার্সসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চান্দিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয় বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

কে এম হানিফ জানান, চান্দিনা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেট্রিক পদ্ধতির একক ‘গ্রাম’ ব্যবহার না করে ভরিআনা, রতিতে স্বর্ণ পরিমাপ ও বিক্রি করায় মেসার্স আরোহি জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়, মেসার্স রাধিকা জুয়েলার্সকে ১৫০০ টাকা, মেসার্স সাহা জুয়েলার্সকে ২ হাজার টাকা ও মেসার্স নিশিতা জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভেরিফিকেশন সনদ না নিয়ে ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে মেসার্স আসাদ স্টোরকে ৫০০ টাকা জরিমান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা মো. লুৎফুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) ও ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park