1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

গাজীপুরে দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লক্ষ ৮৪হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

জোনাইদাল হাবীব সিয়াম , গাজীপুর:

গাজীপুর সদর রথখোলা এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আনসার সদস্যসহ দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের চারকর্মকর্তা গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের তাজউদ্দিন মেডিকেল উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন এবং দুই আনসার সদস্য রাজু ও আল আমিন। আহতদের দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান জানান, তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ব্যাংকের উপশাখা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য লেনদেনের টাকা নিয়ে মূল শাখায় ফেরার পথে এ ছিনতাই এর ঘটনা ঘটে। আনসার সদস্যদের সঙ্গে অটোরিকশাযোগে টাকা নিয়ে ফেরার সময় মোটরসাইকেল আরোহী ১০-১২ জন দুর্বৃত্ত স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় তাদের গতিরোধ করে। প্রথমে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে এবং এরপর দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে আহত করে টাকা লুট করে পালিয়ে যায়।

এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের পর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম বলেন, “এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”

এ ঘটনায় গাজীপুরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে এমন একটি ব্যস্ত এলাকায় দিনে-দুপুরে এই ধরনের ঘটনায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park