1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

গাছের গুঁড়ির ওপর কার্পেটিং নিয়ে প্রশ্ন, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সংরক্ষিত রয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা পরিষদ চত্বরে চলমান রাস্তার কার্পেটিংয়ের সময় গাছের গোড়া পর্যন্ত বিটুমিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বিষয়টি পরিবেশগতভাবে কতটা গ্রহণযোগ্য এবং এভাবে কাজ করার কারণ জানতে সাংবাদিক সোহেল রানা দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের কাছে জানতে চান।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নই।” অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি সাংবাদিকের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয়েছে।

স্থানীয়দের মতে, সরকারি উন্নয়নকাজ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বের অংশ। এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত এবং গণমাধ্যমের তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করতে পারে বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথেই আক্তার হোসেনকে প্রাথমিকভাবে শাসিয়ে দিয়েছি। ভবিষ্যতে এরকম কাজ করলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park