1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে মসজিদে গেলে মারামারি আহত দুই

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

গলাচিপা,পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে মসজিদ কমিটি নিয়ে তর্কবিতর্ক ও মারামারিতে আহত দুই। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। চলছে মামলার প্রস্তুতি।

ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর দুপুর দুইটার সময় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আঃখালেক মৃধা বড়িতে। ঐ বাড়ির লোকজনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ এক পর্যায়ে মসজিদের কমিটি গঠন নিয়ে চরম আকার ধারণ করে। ১৫ ডিসেম্বর জুমা’র নামাজ আদায় করতে গেলে তর্কবিতর্ক ও হাতাহাতির এক পর্যায়ে মারামারি হয় পক্ষদ্বয়ের মধ্যে। এতে মোঃ জাহাঙ্গীর মৃধা ও মোঃ আমিনুল ইসলাম আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে ভুক্তভুগী জানান।

এছাড়াও মোকলেছ মৃধা মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাহার ফলে মুসুল্লিদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় সময়ে-অসময়ে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃ দুলাল হাওলাদার বলেন, এরা একই পরিবারের সদস্য, জমাজমি বিরোধ নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। আজকের মারামারি কথা শুনেছি এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে খোঁজখবর নিয়েছি। অভিযোগ পেলে পরিষদের মাধ্যমে সমাধানের চেষ্টা করব।
গলাচিপা, পটুয়াখালী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park