
পটুয়াখালী বিশেষ প্রতিনিধিঃ-
মোঃমেহেদী হাসান
পটুয়াখালীর গলাচিপায় ১৭ টি কচ্ছপ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন চর কাজল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রবিবারিয়া বাজারের আবাসন। প্রকল্পের শৈলেন বিশ্বাস এর পুত্র শুকলাল চন্দ্র বিশ্বাস (৩৭)। তিনি চর কাজল ইউনিয়নের বিভিন্ন খাল থেকে বরশি দিয়ে কচ্ছপগুলো ধরেন৷ ৪ নভেম্বর সোমবার সকাল ৭ টার সময় রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চ ঘাট থেকে কচ্ছপগুলি সহ তাকে আটক করা হয়। জানা যায় পূর্বে ২০১৮ সালেও তিনি কচ্ছপ পাচার কালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ১৮ দিন সাজা খেটেছে।কচ্ছপগুলো উদ্ধার কাজে সহায়তা করেন এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার সোহেল হোসেন রাসেল ও বন বিভাগের মোঃ নাঈম হোসেন। পরে সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা আসামিকে বন্যপ্রাণী আইন ২০১২ এর অনুচ্ছেদ ৬ ও অনুচ্ছেদ ২৬ অমান্য করে বন্যপ্রাণী নিধন ও বিক্রয় করার অপরাধে আটকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। শেষে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয় ।