
শামসুদ্দোহা
শ্রীপুর( গাজীপুর)
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি বলে স্পষ্ট জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এতে বলা হয়, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব বলা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম বন্ধের হয়ে যাওয়ার প্রেক্ষিতে এসব জানিয়েছে ড. মুহম্মদ ইউনূসের সরকার।
এর আগে গতকাল সোমবার সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
এদিন সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য প্রেরিত নোটিশসমূহের শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড (গ্রিন টিভি) এর স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়