
মোঃ সবুজ আলী
খোকসা উপজেলা প্রতিনিধিঃ-
কুষ্টিয়া খোকসায়, খোকসা সরকারি কলেজের সামনে খোকসা কম্পিউটার ও ফটোকপির দোকানে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটে । দোকান মালিক সাজিন জানান শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে আমার দোকান ১০/১০/২০২৪ ইং তারিখ থেকে ১৩/১০/২০২৪ ইং তারিখ পর্যন্ত বন্ধ ছিল। আজ ১৪/১০/২০২৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় আমি দোকানে এসে দেখি আমার দোকানের উপরের টিনের স্কু খোলে সিলিং ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ল্যাপটপ ০১ টি, প্রিন্টার ০১টি, ডেস্কটপ কম্পিউটার সেট ০১টি, সকল মালামালের আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা, নগদ ৫,৩০০/- টাকা সর্বমোট ক্যাশ টাকা সহ ১,৫৫,৩০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত) টাকা চুরি করে নিয়ে যায় এবং আমার দোকানে থাকা সিসি ক্যামেরার ডিভাইজ খুলে নিয়ে গেছে যাহার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা এ বিষয়ে দোকান মালিক খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।