1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

খুলনার দিঘলিয়ায় আলোচিত সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । একই সাথে তাকে ইউনিয়নের দায়িত্ব ভার প্রদানের অনুরোধ করা হয়েছে।

জানাযায়, সেনহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দু”টি কাজ সম্পন্ন হওয়ার পূর্বে ঠিকাদারকে চুড়ান্ত বিল পরিশোধ করার অভিযোগে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ২৭ আগষ্ট ৭৮৩ নং স্বারকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। সেই সময় সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী সাময়িক বরখাস্তের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

ঐ বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে ইউপি চেয়ারম্যান জিয়া গাজী রিট পিটিশন দাখিল করেন।
উচ্চ আদালত গত ৮ অক্টোবর জারিকৃত স্বারকের মাধ্যমে সাময়িক বরখাস্ত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে স্থগিতাদেশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে উচ্চ আদালত স্থগিতাদেশের আলোকে তাকে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park