1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাকিব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে নিকলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) পৌশিক মল্লিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সাকিব উপজেলার রোদার পুড্ডা মাইজহাটি গ্রামের নজরুল মিয়ার ছেলে।
মামলার বিবরণ
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৬) নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গাছতলা গ্রামের সাহেদ আলীর মেয়ে। সে রোদার পুড্ডা তাজিমুদ্দিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সাকিব তাকে প্রেমের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৫ অক্টোবর সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজন ও লিজার সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় দায়ের করা মামলায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মামলাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা ও আসামির দায় আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নির্ধারিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park