1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরায় দীর্ঘ ২৬ বছর পর অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নামে থাকা বাঘাসুরা আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। উপজেলা প্রশিক্ষক মোঃ নাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং তাঁর সঙ্গে থাকা অঙ্গীভূত আনসার ও ভাতাভোগী সদস্যদের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করা হয়।
দখলমুক্ত করার পর স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে জমিটি যথাযথভাবে পরিমাপ করা হয়েছে। পরিমাপ অনুযায়ী, জমিটির মোট পরিমাণ ৫ শতক। জমিটির আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ভূমির বিবরণ অনুযায়ী, জমিটির দাগ নম্বর ১৪১১, খতিয়ান নম্বর ৪ এবং দলিল নম্বর ২৫১৮। জমিটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা মৌজায় অবস্থিত।
দীর্ঘদিন পর জমিটি দখলমুক্ত হওয়ায় বাঘাসুরা আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের নিজস্ব কার্যালয় স্থাপন এবং সদস্যদের বসার ব্যবস্থা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ এ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, জমিটি দখলমুক্ত হওয়ার ফলে আনসার ও ভিডিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

দীর্ঘ ২৬ বছর পর সরকারি বাহিনীর নামে থাকা জমিটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপির কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবামূলক উদ্যোগ
বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park