
মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-
খুলনার দিঘলিয়ায় আলোচিত সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । একই সাথে তাকে ইউনিয়নের দায়িত্ব ভার প্রদানের অনুরোধ করা হয়েছে।
জানাযায়, সেনহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দু"টি কাজ সম্পন্ন হওয়ার পূর্বে ঠিকাদারকে চুড়ান্ত বিল পরিশোধ করার অভিযোগে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ২৭ আগষ্ট ৭৮৩ নং স্বারকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। সেই সময় সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী সাময়িক বরখাস্তের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
ঐ বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে ইউপি চেয়ারম্যান জিয়া গাজী রিট পিটিশন দাখিল করেন।
উচ্চ আদালত গত ৮ অক্টোবর জারিকৃত স্বারকের মাধ্যমে সাময়িক বরখাস্ত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে স্থগিতাদেশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে উচ্চ আদালত স্থগিতাদেশের আলোকে তাকে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান