1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বামনা শাখার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অনিয়ম-অপকর্মে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সড়ক, সেতু, ঘাট ও কালভার্ট নির্মাণ-সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ইনশাআল্লাহ, আগামী দুই বছরের মধ্যে বামনাকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে মেরামত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপের পাশাপাশি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান তিনি। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park