1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খুলনার অনানুষ্ঠানিক বস্তিতে পানি ও স্বাস্থ্যসেবায় সততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত

মাহফুজুুর রহমান:

খুলনা শহরের অনানুষ্ঠানিক বস্তিগুলোতে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সেবায় সততা (Integrity) নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। ‘পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা (WASH, Informal Settlements & Integrity WISI)’ শীর্ষক এই প্রকল্পের অধীনে আয়োজিত কর্মশালায় মন্টু কলোনি এবং নুরানী মহল্লাতে পরিচালিত পানির সততার উপর করা গবেষণার ফালাফল উপস্থাপন করেন মো. নাবিল সাদ, গবেষণা সহকারী, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বিডব্লিউপি)।

কর্মশালায় খুলনা ওয়াসা (KWASA), খুলনা সিটি কর্পোরেশন (KCC), স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শরীফ শাম্মী উল ইসলাম, কাউনসিলর, ওয়ার্ড-১৭, খুলনা সিটি কর্পোরেশন। সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার বিশ্বাস, সচিব ও জেনারেল ম্যানেজার, খুলনা ওয়াসা।

আলোচনায় বক্তারা খুলনায় পানি ব্যবস্থাপনায় সততার ঘাটতি ও এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নগরীর অনানুষ্ঠানিক বসতিগুলোর জনগণ এখনও নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার পূর্ণ সুবিধা পাচ্ছে না। বিশেষ করে অতিরিক্ত সাবমার্সিবল পাম্প ব্যবহারের ফলে পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে এবং এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

বক্তারা জোর দিয়ে বলেন, খুলনা ওয়াসার উচিত প্রচারণা, জনসম্পৃক্ততা এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। এই কর্মশালার মাধ্যমে KWASA-কে আহ্বান জানানো হয় যেন তারা ১০০% সক্ষমতা কাজে লাগিয়ে সবার জন্য-ফরমাল বা ইনফরমাল উচ্চমানের পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।

একইসাথে, ওয়াসার কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে KCC, KDA এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।

কমিউনিটি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ এই কর্মশালাকে বাস্তবভিত্তিক এবং কার্যকর করে তোলে বলে আয়োজকরা মত প্রকাশ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা খুলনায় পানি নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park