1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

লামায় পাহাড়ি ঢলে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

বান্দরবানের লামায় পানির স্রোতে ভেসে যাওয়া মোঃ আলমগীর (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর মেউন্দা মুসলিম পাড়ার মোঃ আলমাসের ছেলে।

বুধবার (৩ জুলাই) ফাইতং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাই ছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত কাল মঙ্গল বার সন্ধ্যায় গরু বাজার থেকে বাড়ি ফেরার পথে সোনাই ছড়ি খালে পানির স্রোতে তলিয়ে যায় আলমগীর। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ খালে আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নিহতের পিতা মোঃ আলমাস বলেন, গত কাল মঙ্গল বার পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রি করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরই তলী নতুন রাস্তার মাথার গরুর বাজারে যায় আলমগীর। সন্ধ্যা ৬টায় আলমগীর বাঁশ বিক্রি করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাই ছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে সে ভেসে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park