1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

খালার বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলনা তৌছিফের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার
মোঃ জিহান

লোহাগাড়ার আমিরাবাদে খালার বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফিরা হলনা তৌছিফ (১৬) নামে এক কিশোরের । গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কিশোর তৌছিফ একই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেওয়ারীখিল এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল বশরের নাতী ও হেলাল উদ্দিনের পুত্র এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
তৌছিফের চাচা ইউপি সদস্য মো. কাউছার উদ্দিন জানান, গত শুক্রবার তৌছিফ উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় তার খালা বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার বিকেলে তার সহপাঠি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায়। সন্ধ্যায় সেখান থেকে এসে খালার বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুব দেয়। দীর্ঘক্ষণ ডুব দেয়া থেকে না উঠায় সহপাঠিরা তার খালার বাড়িতে খবর দেয়। পরে মাছ ধরার জাল দিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, কিশোর তৌছিফের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park