1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল এইচ এস সি ও সমমান পরীক্ষা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ধামরাই প্রতিনিধি :
সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়েও শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবার এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩৮১৯ জন শিক্ষার্থী। আজকের প্রথম পরীক্ষায় কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর থেকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
তারা যে কোনো ধরনের অসদুপায় এড়াতে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ধামরাই উপজেলার ৩৮১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৩১৫৫ জন, আলিম পরীক্ষার্থী ৮৮ ও কারিগরি বিভাগের পরীক্ষার্থী ৫৭৬ জন। ধামরাইয়ে মোট ০৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

খালেদ বীন আঃ আজিজ
০১৮১৯০৫৬৩৬২

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park