1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কেন্দুয়া ও আটপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এম.পি অসীম কুমার উকিল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নিতীশ সূত্রধর : ষ্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-০৩ আসনের এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য,বাংলাদেশ যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি,অধ্যাপক অপু উকিল।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সপ্তমী পূজার উৎসব পরিদর্শন করেন তারা।

এ সময় কেন্দুয়া ও আটপাড়ার ভক্তদের নিকট থেকে মন্দিরে পূজার আইনশৃঙ্খলা ও পরিবেশের খোঁজখবর নেন ও মতবিনিময় করেন। উকিল দম্পতি উপস্থিত নেতাকর্মী ও ভক্তদের সঙ্গে বসে সপ্তমী পূজার প্রসাদ গ্ৰহণ করেন।

উৎসবে উপস্থিত নেতাকর্মী ও ভক্তদের উদ্দেশে সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি বলেন, ‘দুর্গাপূজা উৎসবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। পূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সবার সমাগমে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবার উচিত এ উৎসবের আয়োজন ও মর্যাদা রক্ষা করা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park