
প্রতিনিধি রাজু আহমেদ
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
“খ” সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমার তীক্ষ্ণ দিক নির্দেশনায়উপ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেনের সঠিক পরিচালনায়,সক্রিয় ফোর্স সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন ১৬ দাগে মৃত রুহুল আমিন এর বাড়িতে আজ ৩০ আগস্ট সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম বাড়ি তল্লাশি করে
মৃত রুহুল আমিনের
ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা( ৩৪) কে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছেন, আটককৃত
মোঃ গোলাম মোস্তফা কে ভেড়ামারা থানায় আলামত সহ সোপর্দ করলে তাহার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়,
মামলা নাম্বার ২২ তারিখ ৩০/০৮/২০২৩ ইংরেজি অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ”সার্কেলের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমা সাংবাদিকদের বলেন,
মাদক কারবারি দেশের শত্রু সমাজের শত্রু এদেরকে আইনের আওতায় আনার জন্য, সমাজ সচেতন মানুষের সহযোগিতা চেয়েছেন,
এবং তিনি বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সাংবাদিক রাজু আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি