1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে র‌্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার
শুভ্র মজুমদার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩।

গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৪৭)। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।

রবিবার (১২ জুলাই) র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) সকালে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় যমুনা সেতু-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‌্যাবের একটি দল।

তল্লাশির সময় যাত্রীবেশে থাকা সেলিম রেজার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো একটি হ্যান্ডব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সেলিম রেজা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park