1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কালিহাতীতে অনিয়মের দায়ে তিন ক্লিনিককে জরিমানা, মাদক মামলায় কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে জরিমানার পাশাপাশি ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বিসমিল্লাহ নার্সিং হোম, কালিহাতী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও তানিজা ক্লিনিক পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়মের কারণে পৃথকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা জরিমানার মোট পরিমাণ ১ লাখ ৫৫ হাজার টাকা।
এদিকে একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় বল্লা মধ্যপাড়া এলাকার মৃত আঃ হকের ছেলে আঃ আলিমকে ১০০ টাকা জরিমানা এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আইন ও বিধিবিধান মেনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে। অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা, অনিয়ম প্রতিরোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park