1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালমাকান্দায় যৌথ বাহিনীর যৌথ অভিযান পরিচালনা, ব্যাপক তল্লাশি আটক ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ-

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই এবং অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশী করতে দেখা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের
ডেইট্টাখালি বাস স্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। যৌথ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ছিল।
নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার
ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুজ সাকিব।

অভিযানে ডেইট্টাখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে
দূরপাল্লার একটি বাসের যাত্রীর কাছ থেকে
আমদানি নিষিদ্ধ ভারতীয় তিন বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃত সাগর মল্লিক (২৭) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশী কুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের সুবোধ মল্লিকের ছেলে।

এ বিষয়ে মেজর নাজমুজ সাকিব বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। মাদক অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park