1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কলমাকান্দায় তারের জঞ্জালে বাড়ছে অগ্নিঝুঁকি

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

রাসেল (কলমাকান্দা প্রতিনিধি)

কলমাকান্দায় ব্যস্ততম সড়কের পাশে তারের জঞ্জাল, যা প্রায়ই ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে। ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তারের জঞ্জাল কলমাকান্দাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে।

বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলিয়ে রাখা তারের কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে অগ্নিঝুঁকি। দুর্ঘটনা রোধে অবিলম্বে সড়কের খুঁটির ওপর থেকে তারের জঞ্জাল সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শহরের প্রধান সড়কে বৈদ্যুতিক খুঁটিতে অপরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের অসংখ্য তার। দীর্ঘদিন ধরে বিনা বাধায় ইচ্ছেমতো এসব তার ঝুলিয়ে রাখায় সেগুলো জঞ্জালে পরিণত হয়েছে।

কলমাকান্দা শহরের প্রধান সড়ক ও অলিগলির স্পর্শকাতর বৈদ্যুতিক খুঁটিতে বছরের পর বছর ধরে তার ঝুলিয়ে রাখা হয়েছে। মাকড়সার জালের মতো প্যাঁচানোর কারণে তৈরি হয়েছে জটলা। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি এলোমেলোভাবে ঝুলিয়ে রাখা তারের কারণে বাড়ছে অগ্নিঝুকি।

ঝুলে থাকা তারের জঞ্জালে প্রায়ই পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকে যাচ্ছে। মাঝেমধ্যে তার ছিঁড়ে ব্যস্ত সড়কের ওপর পড়ে থাকছে দিনের পর দিন।মাঝেমধ্যেই বৈদ্যুতিক খুঁটি থেকে তার নিচের দিকে হেলে পড়ে। এতে পথচারীরা আতঙ্কে থাকেন।’

দেশ প্রযুক্তিতে এগিয়ে গেলেও কলমাকান্দার ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তারের সংযোগ লাইন এখনো পুরোনো অবস্থায় রয়ে গেছে। শহরের প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটি তারের এই জঞ্জালের ভার যেন এখন আর বইতে পারছে না। এসব জঞ্জালের কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি দেখা যায় না।

তারের জঞ্জাল থেকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসী আতঙ্কে থাকলেও কর্তৃপক্ষ নির্বিকার। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তীব্র গরমের সময় বিদ্যুতের লোড বাড়লে এসব তারের জঞ্জাল থেকে শর্ট সার্কিট হয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বৈদ্যুতিক খুঁটি থেকে তারের জঞ্জাল দ্রুত সরানো প্রয়োজন।অপরিকল্পিতভাবে যে হারে তার ঝোলানো হচ্ছে তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park