1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কলমাকান্দায় টাস্কফোর্সের অভিযানঃ দেড় কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

কলমাকান্দা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় টাস্কফোর্সের অভিযানে অবৈধ পথে আসা প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনি জব্দ। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের এই অভিযান পরিচালনা করা হয়।

চোরাচালান বিরোধী এই টাস্কফোর্সের প্রধান সমন্বয়েকের ভূমিকায় ছিলেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ আউয়াল হোসেন। এছাড়া বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেন।

জানা যায়, কলমাকান্দার লেংগুড়া ও খারনৈ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চিমনি, বলমাঠ, কুঁড়াখালী, কচুগড়া, এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬৪ বস্তা চিনি জব্দ করা হয়।

চোরাচালানোর মাধ্যমে আনা এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park