1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

কবিরাজের ভুল পরামর্শে/ জামালপুরে সাপের কামড়ের আড়াই ঘন্টা মধ্যে এক কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মোঃআলহাজ উদ্দিনের
ডেক্স রিপোর্ট

কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপের আতঙ্কে যখন সারা বাংলাদেশ আতঙ্কিত তখন জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে মো. আলম মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, যেহেতু আলমকে রাতে দংশন করা হয় সেহেতু তাকে কি সাপে দংশন করেছে তারা তা বলতে পারেন না।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বড় আদ্রা দক্ষিণপাড়া গ্রামে গিয়ে এই তথ্য পাওয়া যায়। আলম মিয়া ওই এলাকার ফরমান মন্ডলের ছেলে। এর আগে, গত রবিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় দংশনের শিকার হন তিনি।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ঈদের আগের দিন রাতে বসতভিটা সংলগ্ন বাজার থেকে বাড়িতে আসার সময় সাপটি আলম মিয়ার পা প্যাঁচিয়ে ধরে ছোবল মারে। পরে বাড়িতে এসে তিনি রশি দিয়ে পা বেধে ফেলেন। কিন্তু স্থানীয় দুদু কবিরাজের পরামর্শে পায়ের বাধন খোলার ৫-১০ মিনিটের মধ্যে নাকে মুখে রক্ত আসে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে আলম মিয়ার পিতা ফরমান মন্ডল বলেন, সাপটি দেখতে মোটা। গাছ থেকে লাফ দিয়ে নেমে আলমের পা প্যাঁচিয়ে কামড় দেয়। পরবর্তীতে আলম পা থেকে সাপটিকে ছাড়িয়ে বাড়িতে চলে আসেন।পরে স্থানীয় দুদু কবিরাজকে খবর দেওয়া হলে সে এসে বাধন খুলে দিতে বলেন। তার পরামর্শে বাধন খুলে দেওয়ার ৫-১০ মিনিটের মধ্যে নাকে মুখে রক্ত আসে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় সাদি নামে স্থানীয় একজন বলেন, পরিবার যে বর্ণনা দিয়েছেন তাতে এটি রাসেল ভাইপার সাপ হতে পারে। এছাড়াও যেহেতু সাপটি নদী তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে সেহেতু আলমদের এলাকাও নদী তীরবর্তী। তাই এটি অসম্ভব বলে কিছু নয়।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রবিউল ইসলাম বলেন, ঈদের আগেরদিন এই ধরনের একটি রোগী হাসপাতালে এসেছিলো। কিন্তু স্বজনরা তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park